• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন ৪২ করোনা রোগী এবার সদর উপজেলায় সর্বোচ্চ ১৬

কিশোরগঞ্জে নতুন ৪২ করোনা রোগী
এবার সদর উপজেলায় সর্বোচ্চ ১৬

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন আরো ৪২ করোনা রোগী শনাক্ত হয়েছেন। নেগেটিভ হয়েছে ১৮৩টি নমুনা। এর মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ সংখ্যক ১৬ জন আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, ১২ জুন শুক্রবার মহাখালীর আইপিএইচ ল্যাবে ১২৪টি নমুনা পরীক্ষায় ২টি পজিটিভ, আর ১২২টি নেগিটিভ হয়েছে। অন্যদিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে ১০১টি নমুনা পরীক্ষায় ৪০টি পজিটিভ, আর ৬১টি নেগেটিভ হয়েছে। দুই ল্যাবে মোট ২২৫টি নমুনার পরীক্ষায় সদর উপজেলায় ১৬ জন, বাজিতপুরে ৭ জন, কটিয়াদীতে ৫ জন, করিমগঞ্জে ৪ জন, তাড়াইলে ৩ জন, পাকুন্দিয়া, ইটনা ও অষ্টগ্রামে ২ জন করে এবং হোসেনপুরে একজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আর দুই ল্যাবে নেগেটিভ হয়েছে মোট ১৮৩টি নমুনা। তবে শুক্রবার ভৈরবের কোন নমুনা পরীক্ষা হয়নি।
শুক্রবার কটিয়াদীর একজন রোগী সুস্থ হয়েছেন। শুক্রবার জেলায় আইসোলেশনে ছিলেন ৫৭৬ জন। এর মধ্যে সন্দেহভাজন রয়েছেন ১০। আর শুক্রবার জেলায় কোয়ারেন্টিনে ছিলেন ১০৬ জন। শুক্রবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৮৫৫ জন, সুস্থ হয়েছেন ২৭৫ জন। মারা গেছেন ১৭ জন। জেলায় সবচেয়ে নাজুক অবস্থায় আছে ভৈরব উপজেলা। এখানে শুক্রবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৪৯ জন, সুস্থ হয়েছেন ৮৭ জন, আর মারা গেছেন ৭ জন। এর পরেই অবস্থান সদর উপজেলার। এখানে শুক্রবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২৬ জন, সুস্থ হয়েছেন ৩৩ জন, আর মারা গেছেন ৪ জন। ধারণা করা হচ্ছে, সরকার স্বাস্থ্যবিধি মানার নির্দেশনাসহ কঠোর বিধিনিষেধ শিথিল করার পর স্বাস্থ্যবিধি অমান্য করে মানুষের বেপরোয়া আচরণের কারণেই এখন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *