• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন |
  • English Version

বাজিতপুরে অবৈধ মাটি কাটার অপরাধে ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের দায়ে ৫ জনকে ৫ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত ১২ ফেব্রুয়ারি সোমবার হিলচিয়া ইউনিয়নের মইতপুর এলাকার মো. জসিমকে ১ লক্ষ ৫০ হাজার টাকা, পিউরি এলাকার রফিকুল ইসলাম গোলাপকে ২ লক্ষ টাকা, পিরিজপুর এলাকায় কুতুব উদ্দিনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও দুই পরিবহন চালককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় ।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন হক। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিস সহকারী নজরুল ইসলাম, ভূমি অফিসের সার্ভেয়ার আলী হোসেন ও বাজিতপুর থানা পুলিশের একটি টিম।
সহকারী কমিশনার (ভূমি) আফরিন হক সত্যতা নিশ্চিত করে জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘন করায় পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *