‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে মাদক, ইভটিজিং, আত্মহত্যা, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার বুলিং, জুয়া, গবাদি পশু চুরি, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বাজিতপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পাটলী বাজারে এই বিটের আয়োজন করে। বিটার এসআই দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিট পুলিশিং এর সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদ জামান বিপিএম । বিশেষ অতিথি ছিলেন এডভোকেট আসাদুল হক আসাদ । বিশেষ অতিথি এডভোকেট আসাদুল হক বলেন, দিঘীরপাড় ইউনিয়নের হঠাৎ করেই বেড়েছে গবাদি পশু চুরি। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। গত ১ মাসে ইউনিয়নেই অন্তত ৭টি চুরির ঘটনা ঘটেছে । এর ফলে আতঙ্কে দিন কাটছে খামারিরা। এলাকার কিংবা আশপাশের জেলার চোর, যারাই এতে জড়িত থাকুক না কেন, প্রশাসনের উচিত এটি বন্ধ করা। প্রধান অতিথির ওসি মোর্শেদ জামান বক্তব্যে বলেন, মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ, আত্মহত্যার প্রবণতা, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া, গবাদী পশু চুরি, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা, সড়ক ও রেল দুর্ঘটনা রোধকল্পে পুলিশ জনগণকে সেবা প্রদান করে থাকে। পুলিশি সেবা এখন আপনাদের দারগোড়ায়। নিরাপদ বাজিতপুর গড়ে তুলতে আমাদের চেষ্টার কোন ত্রুটি নেই। এখন শুধু প্রয়োজন আপনাদের সচেতনতা এবং স্বতফূর্ত অংশগ্রহণ। পুলিশ এবং আপনারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে একটি রোল মডেল বাজিতপুর থানা গড়ে তোলা সম্ভব। বর্তমান সরকার ও পুলিশের আইজিপি পুলিশ-জনগণ সম্পর্ক আরো দৃঢ় করতে এবং পুলিশি সেবা জনগণের হাতের মুঠোয় পৌঁছিয়ে দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে। আমার থানা পুলিশ আপনাদেরকে যেকোন ধরণের সেবা দিতে সদা প্রস্তুত আছে। আপনারা আসুন তথ্য দিন এবং সেবা নিন। গবাদি পশু চুরি বন্ধ করতে গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে পাড়া-মহল্লায় পাহারা ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি । এ সময় ওই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।