• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
  • English Version

১০০ টাকা ব্যাংক নেয় না বিপাকে ব্যবসায়ীরা

১০০ টাকা ব্যাংক নেয় না
বিপাকে ব্যবসায়ীরা

# নিজস্ব প্রতিবেদক :-
কটিয়াদীতে ইউসিবিএল ব্যাংক ১০০ টাকার নোট জমা নিচ্ছে না। বিপাকে পড়েছেন ব্যসায়ীরা। কটিয়াদী বাজারের ব্যবসায়ী প্রিয়লাল রায় ও বাবুজিৎ সাহাসহ অনেকেই এই সমস্যার কথা বলেছেন। তবে ব্যাংকের ব্যবস্থাপক অলি আহাদ বলছেন, বল্টে স্থান সঙ্কুলান হয় না বলে ১০০ টাকার নোট নেওয়া যাচ্ছে না।
ব্যবসায়ীরা জানান, কটিয়াদী বাজারের অবস্থান ব্রহ্মপুত্রের তীরে হওয়ায় এখানে বৃটিশ আমলের বহু আগে থেকেই বিশাল বাজার গড়ে উঠেছে। এটি জেলার একটি অন্যতম বৃহৎ পাইকারী ও খুচরা বাজার। বৃহস্পতিবার সাপ্তাহিক হাট হলেও প্রতিদিনই কোটি কোটি টাকার লেনদেন হয়। এর বিশাল একটি অঙ্কই ১০০ টাকার নোট। কিন্তু ইউসিবিএল ব্যাংকে যারা হিসাব খুলেছেন, তাঁরা সেই ব্যাংকে ১০০ টাকার নোট জমা দিতে পারছেন না। আবার মালামাল আমদানির জন্য পেঅর্ডার বা ডিডি কাটা যাচ্ছে না। এতে ব্যবসায়ীরা বিপুল পরিমাণ টাকা নিয়ে নিরাপত্তাহীনতায় আছেন। অথচ এখানকার অন্যান্য ব্যাংকে ১০০ টাকার নোট নিচ্ছে।
ব্যাংকের ব্যবস্থাপক অলি আহমেদ জানান, ‘আমাদের বল্টে জায়গা নেই। অন্য কোন ব্যাংকেও পাঠানো যাচ্ছে না। অন্যান্য ব্যাংক ৫০০ এবং এক হাজার টাকার নোট নেয়, ১০০ টাকার নোট নিতে চায় না। ফলে আমাদের ১০০ টাকার নোট গ্রহণ করার কোন উপায় নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *