# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে বাবার মৃত্যুর খবর শুনে ছেলের বিষ পানে আত্মহত্যা খবর পাওয়া গেছে। ১০ ফেব্রুয়ারি শনিবার রাত ১০ টায় কালিপুর দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার মৃত ফিরোজ মিয়ার ছেলে রানা আহম্মেদ (২৬)। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম।
তিনি নিহতের পরিবারের বরাতে জানান, ১০ ফেব্রুয়ারি কালিপুর দক্ষিণপাড়া মৃত হাজী আব্দুস সোবহান মিয়ার ছেলে ফিরোজ মিয়া স্টোক করে মৃত্যুবরণ করেছে। এই খবরে ফিরোজ মিয়ার ছেলে রানা মিয়া শহরের নদীরপাড় লঞ্চঘাট এলাকায় বিষ পান করে। পরে রাতেই সে মৃত্যু বরণ করে। তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নিহতের চাচা দেলোয়ার মিয়া জানান, আমার ভাই ফিরোজ মিয়া স্টোক করে বাড়িতে মারা গিয়েছে। সেই খবর শুনে আমার ভাতিজা রানা বিষপান করেছে। বাবার প্রতি ছেলে অনেক ভালবাসা ছিল। ভাতিজার বিষ পানের কথা শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করে।