# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম। মাদক, চুরি ছিনতাই, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ ভূমিকা পালন করায় তাকে জেলা শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।
৮ বৃহস্পতিবার ফেব্রুয়ারি কিশোরগঞ্জে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. রাসেল শেখ পিপিএম (বার) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ক্রাইম) মো. আল আমিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত মোস্তাক সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, গত বছর ১৩ নভেম্বর ভৈরব থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর কিশোরগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে মাসিক আইন-শৃঙ্খলা ও কল্যাণ সভায় নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারী মাসের সার্বিক কাজের মুল্যায়ন স্বরুপ আজ ৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ভৈরব থানায় দায়িত্ব নেয়ার পর থেকে মাদক নিয়ন্ত্রণে নিয়মিত চেকপোস্ট, পুলিশি টহল জোরদারসহ বিভিন্ন মাদক কারবারিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ অব্যহত রয়েছে। তাছাড়া চুরি ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড রোধে একনিষ্ঠতার সহিত কাজ করে যাচ্ছি। সঠিকভাবে কাজ করে যাওয়ায় শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছি। কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) স্যার আমাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় স্যারকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। তাছাড়া অপরাধ দমনে ভৈরববাসী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করায় তাদেরকেও ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে ভৈরববাসীর সহযোগিতা কামনা করি।