# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি নির্বাচিত হয়েছেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের এএসপি মো. দেলোয়ার হোসেন। আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে এই সম্মাননা দেওয়া হয়।
৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কিশোরগঞ্জে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় ভৈরব-কুলিয়ারচর সার্কেল এএসপি দেলোয়ার হোসেনের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. রাসেল শেখ পিপিএম (বার)। এ সময় কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ক্রাইম) মো. আল আমিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত মোস্তাক সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, সার্কেল এএসপি দেলোয়ার হোসেন ভৈরব-কুলিয়ারচরে যোগদানের পর কিশোরগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে মাসিক আইন-শৃঙ্খলা ও কল্যাণ সভায় নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারী মাসের সার্বিক কাজের মুল্যায়ন স্বরুপ আজ ৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি হিসেবে মনোনীত হয়েছেন।
এ ব্যাপারে জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি দেলোয়ার হোসেন বলেন, ভৈরব ও কুলিয়ারচর থানার ওসি, পুলিশ পরিদর্শকসহ সকল অফিসারদের পেশাদারিত্ব ও জনগণের সেবায় নিরলস পরিশ্রমের কারণে এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) স্যার আমাকে জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি নির্বাচিত করায় স্যারকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তাছাড়া অপরাধ দমনে ভৈরব ও কুলিয়ারচরবাসী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করায় তাদেরকেও ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে তাদের সহযোগিতা কামনা করি।