• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে শীঘ্রই চালু হচ্ছে পিসিআর ল্যাব, স্যাম্পল কালেকশন বুথ থেকে নমুনা সংগ্রহ শুরু

ভৈরবে শীঘ্রই চালু হচ্ছে পিসিআর ল্যাব 
স্যাম্পল কালেকশন বুথ থেকে নমুনা সংগ্রহ শুরু

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে শীঘ্রই চালু হচ্ছে করোনাভাইরাস নির্ণয়কারী পরীক্ষা কেন্দ্র (পিসিআর ল্যাব)। এ ছাড়াও নমুনা সংগ্রহের জন্য অত্যাধুনিক স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করা হয়েছে। পিসিআর ল্যাব চালু হলে ভৈরববাসীর করোনা টেস্টের রিপোর্টের দীর্ঘসূত্রিতা অনেকাংশেই লাঘব হবে বলে এই তথ্য নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ।
১১ জুন বৃহস্পতিবার থেকে ভৈরব ট্রমা সেন্টারে নমুনা সংগ্রহের জন্য অত্যাধুনিক স্যাম্পল কালেকশন বুথ স্থাপন হলেও ১২ জুন শুক্রবার থেকে নমুনা সংগ্রহ শুরু হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়ার আন্তরিক প্রচেষ্টায় এবং ভৈরবের কৃতী সন্তান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান দুলাল এর সার্বিক সহযোগিতায় এই অত্যাধুনিক স্যাম্পল কালেকশন বুথ থেকে নমুনা সংগ্রহের স্থাপনা সম্ভব হয়েছে। এছাড়া এই ল্যাব থেকে নমুনা সংগ্রহের জন্য প্রচুর সংখ্যক পিপিই, N95 মাস্ক, গগলস ও ফেসশিল্ড ব্যবস্থা করে দিয়েছেন।
এসময় তিনি আরো বলেন, স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন খুব শীঘ্রই ভৈরবে একটি পিসিআর ল্যাব চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে সার্বক্ষনিক সহযোগিতা করছেন কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক বশির আহমেদ বিপ্লব।
এ বিষয়ে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, ভৈরবে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘ হচ্ছে নমুনা পরীক্ষার জন্যও মানুষের লম্বা লাইনের সারি। ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান দুলাল এর সহযোগীতায় নমুনা সংগ্রহের জন্য অত্যাধুনিক স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করা হয়েছে। আরেকটি কালেকশন বুথ শীঘ্রই স্থাপন করা হবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন দ্রুত রিপোর্ট পাওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর হস্তক্ষেপে পিসিআর ল্যাব স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্রে জানা যায়, ১১ জুন পাওয়া রিপোর্ট অনুযায়ী ৬ জুন ৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৬ জনের। ওই দিন সুস্থ হয়েছে ৬ জন। আক্রান্ত ব্যক্তিরা হলেন চণ্ডিবের, ভৈরবপুর, কমলপুর, গোছামারা এলাকার বাসিন্দা।
এ পর্যন্ত ভৈরব মোট ৩৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে স্স্থু হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন। এ পর্যন্ত মোট ১ হাজার ৭৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে মোট ১ হাজার ৫৫৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। এছাড়া গত ৮, ১০, ১১ জুন এর সংগ্রহকৃত নমুনার রিপোর্ট এখনো পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *