• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত, ১৫ পথচারীকে জরিমানা

ভৈরব ভ্রাম্যমাণ আদালতের অভিযান
অব্যহত, ১৫ পথচারীকে জরিমানা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। ১২ জুন শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের কালিকাপ্রসাদ বাজার, কালিকাপ্রসাদ বাসট্যান্ড, গজারিয়া, মিরারচর, বাঁশগাড়ি এলাকায় ব্যবসায়ী ও পথচারীদের সচেতন করতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুখে মাস্ক না থাকায় ১৫ জন পথচারীকে
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার ৫শ চল্লিশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা।
এর আগেও পৌর শহরে তিনদিন টানা অভিযান পরিচালনা করে সামাজিক দূরত্ব না মেনে চলাফেরা ও মুখে মাস্ক না থাকায় ৫৩ জনকে ১১ হাজার ৯ শ পঞ্চাশ টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, ভৈরবে প্রতিদিন করোনা আক্রন্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ভৈরবকে রক্ষা করতে প্রশাসন আবারো ১৫ দিনের জন্য লকডাউন করেছে। কিন্তু তাতেও লাভ হচ্ছে না। দিন দিন ভৈরবের অবস্থা অবনতি হচ্ছে। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তারপরও মানুষদের মাঝে কোন রকম সচেতনতা নেই। মাস্ক পড়া সরকারিভাবে নির্দেশনা থাকলেও কেউই তা মানছেনা। এই মহামারিতে শহর ও গ্রামের মানুষ মাস্ক ছাড়া বে-খেয়ালি হয়ে ঘুরে বেড়াচ্ছে। নেই ভয় ভিতি ও স্বাস্থ্য সচেতনতা। আজ ইউনিয়নে গ্রামগুলোতে অভিযান পরিচালনা করে ১৫ পথচারিকে মাস্ক না পড়ায় এবং অপ্রয়োজনে ঘুরাফেরার দায়ে অর্থদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়াও গত তিনদিনে পৌর শহর এলাকায় ৫৩ পথচারীকে জরিমানা করা হয়েছে। আগামী ২০ জুন পর্যন্ত ভৈরব বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষনা দেয়া হলেও মানুষ অযথা বাজারে ঘুড়ে বেড়াচ্ছে। তিনি আরো বলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী স্যার এর নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা স্যার আর আমি ভৈরবের মানুষের কল্যাণের স্বার্থে এই অভিযান পরিচালনা অব্যহত রেখেছি। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এসময় সবাইকে করোনা প্রতিরোধে ঘরে থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *