কিশোরগঞ্জে আরো ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ১৫ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে নমুনা পরীক্ষার ফলাফলে জানা গেছে, নতুন করে ভৈরবে ১৬টি, সদর উপজেলায় ১১টি, করিমগঞ্জে ১২টি, বাজিতপুরে ৪টি, ইটনায় ৩টি, পাকুন্দিয়ায় ২টি, কুলিয়ারচরে ২টি, মিঠামইনে ১টি ও কটিয়াদীতে ১টি নমুনা পজিটিভ হয়েছে। এর মধ্যে মহাখালীর আইপিএইচ ল্যাবে পাঠানো ১৯৮টি নমুনার পরীক্ষায় ৩৩টি পজিটিভ ও ১৬৫টি নেগেটিভ হয়েছে। আর কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতালের ল্যাবে পাঠানো ৯৪টি নমুনার পরীক্ষায় নতুন ১৯টি ও পুরনো ১টি পজিটিভ হয়েছে, আর নেগেটেভ হয়েছে ৭৪টি। তবে বৃহস্পতিবার ভৈরবে ৮ জন, সদরে ৫ জন, হোসেনপুর ও তাড়াইলে একজন করে সুস্থ হয়েছেন। আর ভৈরবে একজন মারা গেছেন। জেলায় মোট মৃত্যৃর সংখ্যা দাঁড়ালো ১৭। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হলেন ৮১৩ জন, আর সুস্থ হয়েছেন ২৭৪ জন।