• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

ভৈরবে স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

মিলাদ হোসেন অপু :

ভৈরবে মূল্যবোধ নৈতিকতা ও মানসম্মত শিক্ষায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার উপজেলা মিলনায়তনে ৯৫৫ ও ৯৫৬তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স করা হয়। কর্মশালায় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা শিক্ষা অফিসার নাদিরা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহরিয়ার মেনজিস প্রমুখ।
আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, শিশু কিশোর ও যুবকদের জন্য স্কাউটিং একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক ও শিক্ষামূলক আন্দোলন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে স্কাউটিং সকলের জন্য উন্মুক্ত। এ ওরিয়েন্টেশনের উদ্দেশ্য হলো ছেলে মেয়েদের শারীরিক বুদ্ধি ভিত্তিক, সামাজিক আধ্যাত্মিক ও মানসিক দিকগুলো পরিপূর্ণ অন্তনির্হিত ক্ষমতা বিকাশের অবদান রাখা, যাতে করে তারা ভারসাম্যপূর্ণ ব্যক্তি, দায়িত্বশীল নাগরিক এবং স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসেবে জীবন যাপন করতে পারে। অপরদিকে স্কাউটরা মুক্তাঙ্গনে হাতে কলমে কাজে অংশগ্রহণ করে যে অভিজ্ঞতা অর্জন করে তা ব্যক্তিগত জীবনে অনুশীলনের মাধ্যমে আত্মস্ত করার সুযোগ লাভ করে। স্কাউট অনুষ্ঠানে অংশগ্রহণ করে একজন স্কাউট এর মনে এই বিশ্ব ভ্রাতৃত্ববোধ নিবিড়তর হয়।
আলোচনা শেষে অতিথিবৃন্দ কর্মশালায় অংশগ্রহণকারী ভৈরবের ৮৫টি প্রাইমারী, ১৫টি হাই স্কুলের ১০০ জন ছাত্রী-ছাত্রীকে স্কাউটিং সনদ বিতরণ করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *