• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের মায়া ভৌমিক হলেন বিভাগে শ্রেষ্ঠ জয়িতা

কিশোরগঞ্জের মায়া ভৌমিক
হলেন বিভাগে শ্রেষ্ঠ জয়িতা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক জেলায় শ্রেষ্ঠ জয়িতা হওয়ার পর ঢাকা বিভাগেও শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। ৩০ জানুয়ারি মঙ্গলবার ঢাকার শিশু একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দিয়েছেন প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। মায়া ভৌমিক সমাজ উন্নয়নে ভূমিকার জন্য এবার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের মাধ্যমে প্রতি বছর জয়িতা নির্বাচন করা হয়।
ঢাকা বিভাগের কমিশনার মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে ঢাকা বিভাগে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের জীবন ও কর্মের ওপর ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারক, মহিলা অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান ও ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতারাও তাঁদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রেখেছেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা জহুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *