• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ধর্ষণ মামলায় বাজিতপুরের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন কারাগারে

ধর্ষণ মামলায় বাজিতপুরের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
আব্দুল্লাহ আল মামুন কারাগারে

# নিজস্ব প্রতিনিধি :-
একটি ধর্ষণ মামলায় বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। ২১ জানুয়ারি রোববার কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এ তিনি হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক মো. রেজাউল করিম আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পিপি আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাজিতপুরের সরারচর এলাকার এক মহিলার সঙ্গে বিয়ের আশ্বাসে শারীরিক মেলামেশা করলেও শেষ পর্যন্ত বিয়ে করতে মামুন অস্বীকার করেন। এ ঘটনায় ওই মহিলা গতবছর ১৮ মে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে ধর্ষণ মামলা (মামলা নং ১৪৬/২৩) করেছিলেন। পিবিআই তদন্ত করে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দিয়েছে বলে জানিয়েছেন আসামির আইনজীবী অশোক সরকার। এর প্রেক্ষিতেই আজ রোববার তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে একটি হত্যা মামলায়ও আব্দুল্লাহ আল মামুন বেশ কিছুদিন কারাবাস করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *