• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
  • English Version

উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ার প্রচারণা হিসেবে সাফাতের কম্বল বিতরণ

উপজেলা চেয়ারম্যান প্রার্থী
হওয়ার প্রচারণা হিসেবে
সাফাতের কম্বল বিতরণ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন সাবেক ছাত্রলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহ সাফাত। তিনি জানিয়েছেন, প্রতিটি ইউনিয়নে ৫০০ করে কম্বল বিতরণ করছেন। তিনি আসন্ন উপজেলা নির্বাচনে সদর উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। তিনি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মো. আদ্রিছ আলীর সন্তান। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে তিনি সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *