• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে মানুষকে সচেতন করতে ফের অভিযান, মাস্ক না পড়ায় জরিমানা

ভৈরবে মানুষকে সচেতন করতে ফের
অভিযান, মাস্ক না পড়ায় জরিমানা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব পৌর শহরে ফের অভিযান পরিচালনা করা হয়েছে। ১০ জুন বুধবার দুপুরে শহরের বাজার এলাকায় ব্যবসায়ী ও পথচারীদের সচেতন করতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুখে মাস্ক না থাকায় ২১ পথচারী ও একজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা।
এর আগেও গত ৮ ও ৯ জুন ভৈরব পৌর শহরে সামাজিক দূরত্ব না মেনে চলাফেরা ও মুখে মাস্ক না থাকায় ভৈরব শহরের বিভিন্ন এলাকায় ৩১ জনকে ৮ হাজার ৬০০ পঞ্চাশ টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, দিন দিন ভৈরবের অবস্থা অবনতি হচ্ছে। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ব্যাপক হারে। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তারপরও মানুষের মাঝে কোন রকম সচেতনতা নেই। মাস্ক পড়া সরকারিভাবে নির্দেশনা থাকলেও কেউই তা মানছেনা। এই মহামারিতে মানুষ মাস্ক ছাড়া বে-খেয়ালি হয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে। নেই ভয় ভিতি ও স্বাস্থ্য সচেতনতা। বুধবার আবার অভিযান পরিচালনা করা হয়েছে। আজও ২১ পথচারি ও এক ব্যবসায়ীসহ ২২ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। গত দুই দিনে ৩১ পথচারীকে জরিমানা করা হয়েছে। আগামী ২০ জুন পর্যন্ত ভৈরব বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষনা দেয়া হলেও মানুষ অযথা বাজারে ঘুড়ে বেড়াচ্ছে। এ অভিযান নিয়মিত চলবে। এসময় সবাইকে করোনা প্রতিরোধে ঘরে থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *