# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে আজ ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার। তিনি জানিয়েছেন, গত সপ্তাহে একদিন ছিল ৯ দশমিক ৩ এবং একদিন ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ বৃহস্পতিবার আবহাওয়া অফিস এযাবত কালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ কাজে যেতে পারছেন না।
শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত দিয়েছে, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার জানিয়েছেন, তিনি শিক্ষা অফিসের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছিলেন। তবে সকাল ১০টা ৪০ মিনিটে তিনি আবহাওয়া অফিসে কথা বলে জেনেছেন, তাপমাত্রা ১৪ ডিগ্রিতে উঠেছে।