• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে শ্রমিকদের খাদ্য সামগ্রী প্রদান

ত্রাণ এবং করোনা মোকাবেলা বিষয়ে বক্তব্য রাখছেন উপ-সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে শ্রমিকদের
খাদ্য সামগ্রী প্রদান

# মোস্তফা কামাল :-

বর্তমান করোনা পরিস্থিতিতে কিশোরগঞ্জের কর্মহীন ২শ’ দর্জি শ্রমিককে জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। আজ (৯ জুন) মঙ্গলবার দুপুরে কালেক্টরেট চত্বরে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকারের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ আব্দুল্লাহ এসব সামগ্রী বিতরণ করেছেন বলে জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেল ও মাহমুদুল হাসান, দর্জি শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা অ্যাডভোকেট নজরুল ইসলাম জুয়েল প্রমুখ। প্রত্যেক দর্জি শ্রমিককে ২০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক লিটার তেল ও একটি করে মাস্ক প্রদান করা হয়েছে। এ ধরনের ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *