• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব এখন করোনার আগ্নেয়গিরি এক দিনেই ৩৮ জনের পজিটিভ!

ভৈরব এখন করোনার আগ্নেয়গিরি
এক দিনেই ৩৮ জনের পজিটিভ!

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা এখন করোনার আগ্নেয়গিরি। একদিনেই ৩৮ করোনা রোগী শনাক্ত হয়েছে! সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে ৮ জুন সোমবার কেবল ভৈরব উজেলার ৯২টি নমুনার পরীক্ষার ফলাফল জানা গেছে। তাতে নতুন ৩৮টি এবং দু’টি পুরনো নমুনা পজিটিভ হয়েছে। আর নেগেটিভ হয়েছে বাকি ৫২টি নমুনা। এদিন করোনায় আক্রান্ত হয়ে সদর উপজেলায় একজনের মৃত্যুরও খবর পাওয়া গেছে, তবে এদিন কেউ সুস্থ হননি।
জেলার ১৩টি উপজেলার মধ্যে ৮টিতে গত দুই মাসেও ৩৮ জন করোনা রোগী হয়নি। যেমন সোমবার পর্যন্ত কুলিয়ারচরে মোট রোগী ছিলেন ৩৫ জন, কটিয়াদীতে ৩০ জন, পাকুন্দিয়ায় ৩০ জন, মিঠামইনে ২৫ জন, ইটনায় ১৭ জন, হোসেনপুরে ১৪ জন, নিকলীতে ১১ জন এবং অষ্টগ্রামে ৪ জন। তবে মিঠামইনে ২৫ জনের মধ্যে একজন মারা গেছেন, আর বাকি সবাই সুস্থ হয়ে গেছেন। ফলে জেলায় একমাত্র মিঠামইন আপাতত করোনামুক্ত। তবে তাড়াইলে গত দুই মাসে ৫৩ জন, করিমগঞ্জে ৪৫ জন এবং বাজিতপুরে ৪৩ জন আক্রান্ত হয়েছেন। জেলায় সোমবার পর্যন্ত মোট রোগী ছিলেন ৭০২ জন। এর মধ্যে ভৈরবে সর্বোচ্চ সংখ্যক ৩০৫ জন। তবে ভৈরবে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৩ জন, আর মারাও গেছেন সর্বোচ্চ ৫ জন। আর জেলায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত রোগী ছিলেন সদর উপজেলায় ৯০ জন। এখানে সুস্থ হয়েছেন ২২ জন, আর মারা গেছেন ৪ জন। সোমবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭০২ জন, সুস্থ হয়েছেন সুস্থ হয়েছেন ২৪০ জন, আর মারা গেছেন ১৬ জন। সোমবার জেলায় আইসোলেশনে ছিলেন ৪৫২ জন, আর কোয়ারেন্টিনে ছিলেন ১৩০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *