পিতা মাতার সাথে অভিমান করে শাপলা বেগম (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শাপলা কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামের মঞ্জিল মিয়ার মেয়ে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, আজ (৮ জুন) সোমবার সকালে শাপলা পারিবারিক কলহে অভিমান করে ঘরের আঁড়ার সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, কিশোরী শাপলা কি কারনে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমাদের স্পষ্ট ধারনা নেই। আমরা লাশ উদ্ধার করে কিশোরগঞ্জের মর্গে পাঠিয়েছি। বারো-তেরো বছরের এই কিশোরী কেনো আত্মহত্যা করেছে, তা আমরা তদন্ত করে বের করার চেষ্টা করছি।