ত্রুটিপূর্ণ দলিলে স্বাক্ষর না করায় কিশোরগঞ্জে দুই দলিল লেখক নেতা সাব-রেজিস্ট্রারের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
জানা গেছে, জেলা দলিল লেখক সমিতির সভাপতি মহিউদ্দিন বাবু ও সাধারণ সম্পাদক ফোরকান উদ্দিন মানিক আজ (৮ জুন) সোমবার দুপুরে সদর উপজেলা সাব-রেজিস্ট্রার নফিস-বিন জামানের কাছে একটি দলিল নিয়ে যান স্বাক্ষর করানোর জন্য। কিন্তু দলিলটি ত্রুটিপূর্ণ থাকায় তিনি স্বাক্ষরে অস্বীকৃতি জানালে মহিউদ্দিন ও ফোরকান তার ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় সাব-রেজিস্ট্রার বাদী হয়ে মহিউদ্দিন ও ফোরকানের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা (নং ১৬) করেছেন বলে জানিয়েছেন ওসি আবু বকর সিদ্দিক।