• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

নির্বাচন বর্জনের কথা বলা যাবে জ্বালাও পোড়াও করা যাবে না —– কমিশনার আলমগীর

নির্বাচন বর্জনের কথা বলা যাবে
জ্বালাও পোড়াও করা যাবে না
—– কমিশনার আলমগীর

# নিজস্ব প্রতিবেদক :-
নির্বাচন কমিশনার মো. আলমগীর কিশোরগঞ্জ এসে বলেছেন, আমরা একটা চিঠি দিয়েছিলাম যেন কেউ নির্বাচনে বাধা দিতে না পাওে, জ্বালাও পোড়াও করতে না পারে। নির্বাচন বর্জন করার কথা শান্তিপূর্ণভাবে বলতে হবে। ভয় দেখিয়ে বলা যাবে না। নির্বাচন বর্জনের আহবান জানানোর অধিকার সবার আছে। এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু নির্বাচনের কাজে কোন বাধা দেয়া যাবে না। নির্বাচন কমিশন সেকথাই বলেছে। তিনি আজ ১৮ ডিসেম্বর সোমবার বিকালে কিশোরগঞ্জের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন।
নির্বাচন কমিশনার বলেছেন, আমাদের ওপর সরকারসহ কেউ কোন চাপ দেয়নি। আমরা বিবেকের চাপে আছি। যেন একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করতে পারি। নির্বাচনে সেনা মোতায়েন করা হবে। কিন্তু তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ার সুযোগ নেই। অস্ত্র আর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা একসাথে হয় না। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী থাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ যেন বজায় থাকে, সেই জন্যই জেলায় জেলায় আমরা যাচ্ছি।
নির্বাচন কমিশনার মো. আলমগীর আজ বিকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ, আইন শৃংখলা বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *