• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে আবদুল হামিদ মেডিক্যালের মানববন্ধন

গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে মানববন্ধন -পূর্বকণ্ঠ

গাজায় ইসরাইলী হামলার
প্রতিবাদে আবদুল হামিদ
মেডিক্যালের মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-
গাজায় ইসরাইলী হামলা ও গণহত্যার প্রতিবাদে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট আজ ১৮ ডিসেম্বর সোমবার দুপুরে মানববন্ধন করেছে।
ব্যানার ফেস্টুন নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা করেছেন এ মানববন্ধন। এসময় ইসরাইলী পতাকা ও পণ্যে অগ্নিসংযোগ করা হয়েছে। ইসরাইলী কোমল পানীয় মাটিতে ফেলে ধ্বংস করা হয়েছে। করিমগঞ্জের মেডিক্যাল কলেজ প্রাঙ্গনে আয়োজিত এ কর্মসূচীতে বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আনম নৌশাদ খান। তিনি ইসরাইলী হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন। সেই সাথে বিবেকবান মানুষদের ইসরাইলী পণ্য বর্জনেরও আহবান জানিয়েছেন। ইসরাইলী হামলা বন্ধে আন্তর্জাতিক মহলকে ভূমিকা রাখার জন্যও তিনি আহবান জানিয়েছেন। এসব কর্মসূচীতে আরও অংশ নেন মেডিক্যাল কলেজের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আনম ওয়াহিদ খান, গাইনী বিভাগের প্রধান প্রফেসর সুফিয়া খাতুন, সার্জন তাহমিনা ফিরোজা আমিনা প্রমুখ। শেষে মেডিক্যাল কলেজ প্রাঙ্গনে ইসরাইলী কোমল পানীয় মাটিতে ফেলে ধ্বংস করা হয়। ইসরাইলী পতাকা ও পণ্যে অগ্নিসংযোগ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *