সাইফুল ইসলাম সুমন
# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়স সম্পাদক করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে জেলা শহরের ফিসারি রোডের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। করিমগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, গত বছরের একটি নাশকতার মামলায় সন্দেহভাজন হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন।