• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

৫০ দিন পর নেতাকর্মীদের পদধূলি বিএনপি অফিসে

৫০ দিন পর নেতাকর্মীদের
পদধূলি বিএনপি অফিসে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের পদধূলি পড়লো ৫০ দিন বন্ধ থাকার পর। মহান বিজয় দিবসের আলোচনা সভা করার জন্য শনিবার বিকালে গুটিকয়েক নেতাকর্মী জড়ো হয়েছিলেন কার্যালয়ে। গত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে সংঘর্ষকে কেন্দ্র করে হরতাল-অবরোধ ও গ্রেপ্তারের কারণে এতদিন শহরের স্টেশন রোডের অফিসটি তালাবদ্ধ ছিল।
জেলা কমিটির সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লার সভাপতিত্বে আলোচসভায় প্রধান অতিথি ছিলেন অপর সহসভাপতি আমিরুজ্জামান। বক্তব্য রাখেন সহসভাপতি মো. জালাল উদ্দিন ও রুহুল হোসাইন, জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন রনক, সহদপ্তর সম্পাদক ফয়জুল করিম মবিন প্রমুখ। ৯ জন বক্তা আর শ্রোতা ছিলেন ২৫ জন। তবে এসময় আশপাশে কোন পুলিশ দেখা যায়নি।
হরতাল-অবরোধকে কেন্দ্র করে নেতার্কর্মীরা অনেকেই গ্রেপ্তার হয়েছেন। বাকিরা পালিয়ে বেড়াচ্ছেন। ফলে টানা ৫০ দিন বন্ধ থেকে অফিসের চেয়ার-টেবিলে জমেছিল ধূলাবালির স্তর। শনিবার সকালে অফিসটি পরিষ্কার করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম মোল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *