• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে ১০দিন ব্যাপি বঙ্গবন্ধু একুশে বইমেলা শেষ

ভৈরবে ১০দিন ব্যাপি বঙ্গবন্ধু
একুশে বইমেলা শেষ
সেরা স্টল বন্ধুসভার বইঘর

সুমন মোল্লা :

ভৈরবে শেষ হয়েছে দশ দিন ব্যাপি বঙ্গবন্ধু একুশে বইমেলা। ২৩ ফেব্রুয়ারি রোববার রাতে সমাপনী আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয় এই মেলা। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। ভৈরব বইমেলা পরিষদের ব্যবস্থাপনায় স্থানীয় রাজকাচারি মাঠে বইমেলা হয়।
বইমেলা পরিষদের সভাপতি আতিক আহমেদ সৌরভ সমাপনী আয়োজনে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি গোলাম কুদ্দুছ বলেন, বইমেলা শুধু বই বিক্রি ও কেনার জায়গা নয়, বইমেলা আমাদের চেতনার অংশ। সাংস্কৃতিক আন্দোলনের বড় মঞ্চ। আমাদের শুধু বই কিনলে চলবে না, ভালো কিনতে হবে এবং পড়তে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, প্যানেল চেয়ারম্যান মির্জা মো. সুলায়মান, রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ, প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন, বইমেলা পরিষদের উপদেষ্টা এসএম বাকী বিল্লাহ ও জেলা পরিষদের সদস্য আ. বাতেন।
আলোচনা অনুষ্ঠান শেষে বইমেলার মঞ্চে অনুষ্ঠিত সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের বই তুলে দিয়ে পুরস্কৃত করা হয়। গুণ, মান ও বিক্রির দিক বিবেচনায় এবার তিনটি স্টলকে পুরস্কৃত করা হয়। এরমধ্যে প্রথম হয় ভৈরব বন্ধুসভার বইঘর। দ্বিতীয় হয় রকমারী বইঘর এবং তৃতীয় সানাই বইঘর।
ভালো নাটক মঞ্চায়ানের জন্য নিবেদিতা নাট্যাঙ্গন, থিয়েটার আর্ট ও বন্ধুসভাকে পুরস্কৃত করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবার মেলায় ১৮টি স্টল ছিল। দশ দিনে অন্তত এগারো লাখ টাকার বই বিক্রি হয়।
টানা তৃতীয় বারের মতো সেরা হবার পর ভৈরব বন্ধুসভার সভাপতি আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক আল আমিন বলেন, বন্ধুসভার বইঘর থেকে এবার এক লাখ পঞ্চাশ হাজার টাকার বই বিক্রি হয়। এরমধ্যে বেশির ভাগই বিক্রি হয় প্রথমা প্রকাশনীর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *