# নিজস্ব প্রতিবেদক :-
মহান বিজয় দিবসকে সামনে রেখে কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সাম্মাননা জানানো হয়েছে। ‘আমরা ৭১’ সংগঠনের জেলা কমিটির আহবায়ক অশোক সরকারের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ আজ ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে গিয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, সাবেক ডেপুটি কমান্ডার বাশির উদ্দিন ফারুকী, সদর উপজেলা কমান্ডের সাবেক সভাপতি ভূপাল নন্দী, হাবিবুর রহমান মুক্তু, শহীদুল ইসলাম, হাবিবুর রহমান, জয়নাল আবেদীনসহ অন্যান্য মুক্তিযোদ্ধার হাতে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভাও করা হয়। এসময় আমরা ৭১ সংগঠনের যুগ্মআহবায়ক এনামুল হক চৌধুরী, কায়সার আহমেদ লিংকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।