• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে করোনার উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪ জন

ভৈরবে করোনার উপসর্গ নিয়ে আরও
দুইজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪ জন

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে করোনার উপসর্গ নিয়ে মো. সিরাজ মিয়া (৬৫) ও শাহানা বেগম (৭০) নামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সিরাজ মিয়া শহরের জগন্নাথপুর দক্ষিণ এবং শাহানা বেগম ভৈরবপুর উত্তর পাড়া এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানাযায়, সিরাজ মিয়া বেশ কিছুদিন ধরে জ্বর-সর্দিতে আক্রান্ত ছিলেন। ৭ জুন রোববার দুপুরে তার শ্বাসকষ্ট হলে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
অপরদিকে একই উপসর্গ নিয়ে ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মোস্তফা কামালের স্ত্রী শাহানা বেগম (৭০) আজ (৮ জুন) সোমবার ভোরে নিজ বাড়িতে মারা গেছেন। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা মৃতদের বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছেন।
এদিকে ভৈরবে নতুন করে আরও ২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলায় মোট ২৬৬ জনের মাঝে ভাইরাসটি শনাক্ত হলো। শানাক্ত হওয়া মৃতের সংখ্যা এখানে ৫ জন। নতুন করে ৩ জনসহ মোট সুস্থ্য হয়েছেন ৭১ জন।
সোমবার সকালে এইসব তথ্য জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. বুলবুল আহম্মদ।
এদিকে ঈদের পর ভৈরবে করোনাভাইরাস শনাক্ত এবং মৃতের সংখ্যা আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের নির্দেশে ৫ জুন শুক্রবার থেকে আগামী ২০ জুন শনিবার পর্যন্ত ১৫ দিনের জন্য এখানকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ওষুধসহ কাঁচা বাজার খোলা থাকবে। সীমিত পরিসরে খোলা থাকবে কৃষিপণ্যের ব্যবসা প্রতিষ্ঠানও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *