• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ-২ আসনে মাঠ চষে বেড়াচ্ছেন সোহরাব উদ্দিন

কিশোরগঞ্জ-২ আসনে
মাঠ চষে বেড়াচ্ছেন
সোহরাব উদ্দিন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান। বর্তমানে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক। এবার তিনি দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন। মনোনয়ন পেয়েছেন সাবেক অতিরিক্ত ডিআইজি বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ।
সোহরাব উদ্দিন ২০১৪ সালে নৌকা প্রতীকে এমপি হয়েছিলেন। ২০১৮ সালে তাঁর পরিবর্তে মনোনয়ন পেয়ে এমপি হয়েছিলেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ। এবার দলের সভাপতি শেখ হাসিনা দল থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছেন। সুযোগটি গ্রহণ করেছেন অ্যাডভোকেট সোহরাব উদ্দিন। তিনি প্রতিনিয়ত নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে কর্মী বাহিনী নিয়ে ঘুরছেন, গণসংযোগ করছেন, পথসভা করছেন। কখনও মোটরসাইকেল শোভাযাত্রাও হচ্ছে। প্রতিটি এলাকায় ব্যাপক জনসমর্থন পাচ্ছেন বলে তিনি দাবি করেছেন। তিনি সংসদ সদস্য থাকার সময় নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করেছেন বলেই মানুষ আবারও তাঁকেই এমপি হিসেবে দেখতে চায় বলে তিনি মনে করেন।
১২ ডিসেম্বর মঙ্গলবার তিনি পাকুন্দিয়া থেকে বের হয়ে কটিয়াদী পৌর এলাকা, উপজেলার মধ্যপাড়া, জালালপুর, লোহাজুড়িসহ নির্বাচনী এলাকার বিরাট অংশে গণসংযোগ এবং পথসভা করেছেন। তিনি দলের নেত্রী শেখ হাসিনার ঘোষণার প্রতি আস্থাশীল যে, নির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ভোটারদেরও আশ্বস্ত করেছেন। সুষ্ঠু নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে পথসভাগুলোর আশাবাদ ব্যক্ত করেছেন। তার কর্মী বাহিনীর মুখে সবসময় শ্লোগান শোনা যাচ্ছে, ‘শেখ হাসিনার সরকার, বার বার দরকার’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *