কিশোরগঞ্জে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের সংবাদ জিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ জুন রোববার জেলা শহরের বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেল, শফিকুল ইসলাম ও মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইলে চালানো, মাস্ক না পরাসহ বিভিন্ন অপরাধে ২৭ জনের কাছ থেকে ২১ হাজার ৮০০ টাকা আদায় করেছেন। তারা বিনামূল্যে মানুষের মাঝে কিছু মাস্কও বিতরণ করেছেন এবং অহেতুক শহরে ঘোরাফেরা করা মানুষদের যার যার বাসা-বাড়িতে ফেরতও পাঠিয়েছেন। এছাড়া বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের ক্ষেত্রে ক্লিনিকের মালিক, চিকিৎসক ও সেবা গ্রহিতাদের সতর্ক ও সচেতন করেছেন। ভ্রাম্যমাণ আদালত গাইটাল ও বত্রিশ বাসস্ট্যান্ডে গিয়ে বাসে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে কিনা, বাড়তি যাত্রী বহন করা হচ্ছে কিনা, চালক, হেলপার ও যাত্রীরা মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধির নির্দেশনা মানছেন কিনা, সেগুলিও তদারকি করেছেন।