• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব পৌরসভার কাউন্সিলর আওলাদ হোসেন সওদাগরের করোনায় মৃত্যু হয়নি

ভৈরব পৌরসভার কাউন্সিলর আওলাদ
হোসেন সওদাগরের করোনায় মৃত্যু হয়নি

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আওলাদ হোসেন সওদাগর (৫৫) এর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি। এই তথ্য নিশ্চিত করেন ভৈরব উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ।
জানা যায়, ৪ জুন বুধবার রাত ২টায় আওলাদ হোসেন সওদাগর করোনার উপসর্গ মৃত্যুবরণ করেন। তিনি পৌর শহরের চণ্ডিবের এলাকার সওদাগর বাড়ির মরহুম আনোয়ার হোসেন সওদাগরের ৪র্থ ছেলে। কাউন্সিলর আওলাদ হোসেন সওদাগর দীর্ঘ ১০ দিন যাবত জ্বরে ভুগছিলেন। গত ২৬ মে মঙ্গলবার তিনি করোনা পরীক্ষায় নমুনা দিলে ১ জুন তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা নেগেটিভ আসে। কিন্তু তাঁর জ্বর কমছিল না। হঠাৎ ৪ জুন রাত ১২টার দিকে শ্বাসকষ্ট বেড়ে যায়। রাতেই তাঁকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। শ্বাস কষ্টজনিত কারণে মৃত্যুর পর আবার তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, আওলাদ হোসেন সওদাগরের শ্বাস কষ্টে মৃত্যুর কারণে সন্দেহজনক ভাবে ওই রাতে তার পরিবারের দুইজনসহ তিনজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৬ মে তার এবং তার পরিবারের আরো দুইজনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তিনি করোনা আক্রান্ত হয়ে মারা যাননি।
এছাড়াও একই দিনে ভৈরবে মোট ৪৬ জনের রিপোর্ট পজেটিভ আসে। এদের মধ্যে ৪ জনের ২য় ও ৩য় নমুনা রিপোর্ট পজেটিভ রয়েছে। ওই দিন সুস্থ হয়েছেন ২ জন। এছাড়াও ওই দিন একজনের রিপোর্ট পজেটিভ থাকলেও তিনি রিপোর্ট আসার আগে মারা যান। তিনি হলেন ভৈরব বাজারের একজন ব্যবসায়ী হাজী জসিম মিয়া। সে পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আল আমিন সৈকত এর বাবা।
এই রিপোর্ট হওয়া পর্যন্ত ভৈরবে মোট আক্রান্ত ২৪২ জন। মোট মৃত্যু ৫ জন। মোট সুস্থ হয়েছেন ৬৮ জন। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ১৪শ ৫৯ জনের তার মধ্যে ১১শ ৪৬ জনের রেজাল্ট পাওয়া গেছে। এছাড়া গত ১, ৪, ৫, ৬ জুন এর সংগ্রহকৃত নমুনার রিপোর্ট এখনো পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *