• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

ভৈরবে করোনায় আক্রান্ত
হয়ে আরও একজনের মৃত্যু

# মো. আল আমিন টিটু :-

ভৈরবে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ির শহরের আমলা পাড়ায়। এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা চার। আর গেল এক সপ্তাহে উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের সবার বয়স ৫০ বছরের উপড়ে। তারা বেশ কয়েক দিন ধরে জ্বরে ভূগ ছিলেন। মৃত ব্যক্তিদের বাড়ি পৌর শহরের বিভিন্ন গ্রামে। আজ শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. বুলবুল আহম্মদ।
তিনি আরও জানান, গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ২০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দিন দিন ভৈরবের অবস্থা অবনতি হওয়ার কারণে চারদিকে আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *