বর্তমান করোনা পরিস্থিতিতে কিশোরগঞ্জে কর্মহীন পরিবারগুলোর মাঝে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। আজ (৬ জুন) শনিবার সকালে শহরের পুরাতন স্টেডিয়ামে সাড়ে ৪শ’ মানুষের মাঝে দলের পক্ষে ত্রাণ বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট এম.এ রশিদ, অ্যাডভেকেট বিজয় শঙ্কর রায়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক, অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ত্রাণ হিসেবে প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল ও একটি করে সাবান দেয়া হয়েছে। জেলার ১৩ উপজেলাতেই জেলা আওয়ামী লীাগের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।
