• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

কুলিয়ারচরে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

 # মোস্তাফিজ আমিন :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বজ্রপাতে কামরুল খন্দকার (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে আজ শনিবার সকাল ৬টার দিকে উপজেলার বড় ছয়সূতি এলাকায়। কামরুল বড় ছয়সূতি গ্রামের খন্দকার বাড়ির হারুণ খন্দকারের ছেলে।স্থানীয় লোকজন জানায়, আজ শনিবার সকালে কামরুল বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *