• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

দুই ল্যাবে পরীক্ষা বাড়ছে শনাক্তও বাড়ছে কিশোরগঞ্জে নতুন ৫৪ জনের করোনা

দুই ল্যাবে পরীক্ষা বাড়ছে শনাক্তও বাড়ছে
কিশোরগঞ্জে নতুন ৫৪ জনের করোনা

# মোস্তফা কামাল :-

ঢাকা ও কিশোরগঞ্জের দুই ল্যাবের শুক্রবারের নমুনা পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জে নতুন আরো ৫৪ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। এদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, ভৈরবে ১৭ জন, কটিয়াদীতে ৫ জন, বাজিতপুরে ৫ জন, করিমগঞ্জে ৩ জন, পাকুন্দিয়ায় ৩ জন, কুলিয়ারচরে ৩ জন এবং অষ্টগ্রামে একজন। মহাখালীর আইপিএইচ ল্যাবে ১৪১টি নমুনা পরীক্ষায় ৩২টি পজিটিভ, ১০৪টি নেগেটিভ, আর ৫টি নমুনা বাতিল হয়েছে। কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতালের নতুন ল্যাবে ১২০টি নমুনা পরীক্ষায় ২২টি পজিটিভ এবং ৯৮টি নেগেটিভ হয়েছে। বিগত ২৪ ঘন্টায় সদর ও ভৈরব উপজেলায় দু’জনের মৃত্যু হয়েছে, আর সুস্থ হয়েছে ভৈরবে ৩ জন। শুক্রবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫৫৭ জন, সুস্থ হয়েছেন ২১৯ জন, আর মারা গেছেন ১৪ জন। সিভিল সার্জন বলেছেন, এখন দুই ল্যাবে অধিক সংখ্যক নমুনা পরীক্ষা হচ্ছে, তাই শনাক্তের সংখ্যাও বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *