• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

আওয়াদ হোসেন সওদাগর আর নেই

আওয়াদ হোসেন সওদাগর আর নেই

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আওলাদ হোসেন সওদাগর (৫৫) আর নেই। তিনি ৩ জুন মঙ্গলবার রাত ২টায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ….রাজিউন)। তিনি পৌর শহরের চণ্ডিবের এলাকার সওদাগর বাড়ির মরহুম আনোয়ার হোসেন সওদাগরের ৪র্থ ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আওলাদ হোসেন সওদাগরের মৃত্যুর সংবাদে দলমত নির্বিশেষে ভৈরবের সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, কাউন্সিলর আওলাদ হোসেন সওদাগর দীর্ঘ ১০ দিন যাবত সর্দি, জ্বর, শ্বাস কষ্টে ভুগছিলেন। গত ২৬ মে মঙ্গলবার তিনি করোনা পরীক্ষায় নমুনা দিলে ১ জুন তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা নেগেটিভ আসে। কিন্তু তাঁর সর্দি জ্বর কমছিল না। হঠাৎ ৩ জুন রাত ১২টার দিকে শ্বাসকষ্ট বেড়ে যায়। রাতেই তাঁকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। শ্বাস কষ্টজনিত কারণে মৃত্যুর পর আবার তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
শোক প্রকাশ :
আওলাদ হোসেন সওদাগরের মৃত্যুতে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, ভৈরব পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি রোটারিয়ান আলহাজ্ব হুমায়ুন কবীর, ভৈরব উপজেলা বিএনপি’র সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *