কিশোরগঞ্জে নতুন আরো ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজের ল্যাবের পরীক্ষায় ২৫ জন, আর ঢাকার মহাখালীর আইপিএইচ ল্যাবের পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। ৩ জুন বুধবার রাতে পাওয়া ফলাফলে জানা যায়, দুই ল্যাবে ২২১টি নমুনার মধ্যে সদর উপজেলায় ১৩ জন, করিমগঞ্জে ৯ জন, তাড়াইলে ৮ জন, ৮ জন, পাকুন্দিয়ায় ৭ জন, নিকলীতে ৪ জন, কুলিয়ারচরে একজন, বাজিতপুরে একজন এবং ইটনায় একজনের করোনা শনাক্ত হয়েছে। নেগেটিভ হয়েছে ১৬৮টি নমুনা, আর বাতিল হয়েছে একটি নমুনা। তবে সদর উপজেলায় নতুন দু’জন সুস্থ হয়েছেন, আর ভৈরবে একজন মারা গেছেন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ৪৫৬ জন, সুস্থ হয়েছেন ২১০ জন, আর মারা গেছেন ১২ জন।