• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে করোনায় আক্রান্ত এক নারীর মৃত্যু

ভৈরবে করোনায় আক্রান্ত
এক নারীর মৃত্যু

# মো. আল আমিন টিটু :-

ভৈরবে করোনায় আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। ২ জুন মঙ্গলবার রাতে তার নিজ বাড়িতে মারা গেছেন। তিনি পৌর শহরের রামশংকরপুর গ্রামের বাসিন্দা। এছাড়াও করোনার উপসর্গ নিয়ে এক পৌর কাউন্সিলরের মৃত্যু হয়েছে। যদিও ৬ দিন আগে তার রিপোর্ট নেগেটিভ আসে। তারপরও ফের তার দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আর ৭২ ঘণ্টায় এ সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। এ নিয়ে উপজেলায় মোট ১৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও উপজেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে। দিন দিন ভৈরবের অবস্থা অবনতি হওয়ার কারণে চারদিকে আতঙ্ক বিরাজ করছে।
এই তথ্য নিশ্চিত করে ভৈরব উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, মৃত দু’জনেই বেশ কয়েক দিন ধরে জ্বরে ভোগছিলেন। ফলে দু’জনের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। যদিও ৬ দিন আগে কাউন্সিলরের রিপোর্ট নেগেটিভ আসে। তারপরও আবার নমুনা সংগ্রহ করা হয়েছে। তাছাড়া পৌর শহরের রামশংকরপুর গ্রামের বাসিন্দা মৃত নারীর দেহে মঙ্গলবার রাতে করোনা পজেটিভ আসে এবং রাতেই তিনি মারা গেছেন। ফলে দু’জনকেই স্বাস্থ্যবিধি মেনে স্বেচ্ছাসেবী টিম গোসল এবং দাফন সম্পন্ন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *