• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

বাজিতপুরে মরহুম মোসলেহ উদ্দিন আহমেদ শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান

বাজিতপুরে মরহুম মোসলেহ উদ্দিন
আহমেদ শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান

মো. আলাল উদ্দিন :

২৯ ফেব্রুয়ারি শনিবার বাজিতপুর উপজেলার বলিয়াদী ইউনিয়নের সাপলেঞ্জা গ্রামে আব্দুল মান্নান স্বপন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অত্যন্ত মনোরম পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বাজিতপুরের কৃতী সন্তান মরহুম মোসলেহ উদ্দিন আহমেদ শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান করা হয়েছে।
মরহুম মোসলেহ উদ্দিন আহমেদ এর জেষ্ঠ্য পুত্র রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিশু সংগঠক ও ভৈরব উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি শরীফ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল একেএম শামসুল ইসলাম আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবদুল মান্নান স্বপন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ধমনীর সাহিত্য পত্রিকার সম্পাদক আবদুল মান্নান স্বপন। অনুষ্ঠানের অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, রিপোটার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বকণ্ঠ নির্বাহী সম্পাদক মো. আলাল উদ্দিন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য রেজাউল হক কাজল, ব্যাংকার আফতাব উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বিল্লাল মিয়া, শিক্ষক আবু সামা, ইউপি সদস্য ফারুক আহমেদ, মরহুমের ছোট ছেলে সেলিম আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংগীত এর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মরহুম মোসলেহ উদ্দিন শিক্ষা সহায়তা বৃত্তির ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ ১ হাজার টাকা করে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে অত্র বিদ্যালয়ে এই বৃত্তি চালু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *