• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন ল্যাবে ৬ জনের করোনা শনাক্ত জেলায় নতুন আক্রান্ত ২৯ জন, সুস্থ ৭ জন

কিশোরগঞ্জে নতুন ল্যাবে ৬ জনের করোনা শনাক্ত
জেলায় নতুন আক্রান্ত ২৯ জন, সুস্থ ৭ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ২ জুন মঙ্গলবার নতুন আরো ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। এর মধ্যে কিশোরগঞ্জের শহীদ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজে স্থাপিত নতুন পিসিআর ল্যাবে প্রথমবারের মত পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ঢাকার মহাখালীর আইপিএইচ ল্যাবে শনাক্ত হয়েছে ২৩ জনের। জেলা থেকে ২৮ মে ১৭৭টি নমুনা সংগ্রহ করে আইপিএইচ ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে ২৩টি নতুন নমুনা এবং দু’টি পুরনো নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১৫২টি নমুনা। আর ৩০ মে সদর উপজেলা থেকে ৪৪টি নমুনা সংগ্রহ করে সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজের নতুন ল্যাবে পরীক্ষায় ৬টি পজিটিভ হয়েছে, নেগেটিভ হয়েছে ৩৮টি। পজিটিভ মোট ২৯টি নমুনার মধ্যে সদর উপজেলায় ১০টি, ভৈরবে ১৪টি, করিমগঞ্জে ৪টি এবং পাকুন্দিয়ায় একটি। মঙ্গলবার জেলার মোট ১৯০টি নমুনা নেগেটিভ হয়েছে। তবে এদিন সুস্থ হয়েছেন ভৈরবের ৫ জন আর সদর উপজেলার দু’জন। মঙ্গলবার জেলায় আইসোলেশনে ছিলেন ১৯৩ জন, আর কোয়ারেন্টিনে ছিলেন ১৯৫ জন। মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছিলেন ৪০৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে গেছেন ২০৮ জন। আর মৃত্যুবরণ করেছেন ১১ জন। তবে মারা যাওয়াদের প্রায় অর্ধেকই মৃত্যুর পর পজিটিভ শনাক্ত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *