• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অর্ধলক্ষাধিক টাকা জরিমানা আদায়

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের
অর্ধলক্ষাধিক টাকা জরিমানা আদায়

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ (২ জুন) মঙ্গলবার শহরের বিভিন্ন মার্কেট, রাস্তা ও যানবাহনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫২ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল কামাহ তমাল, ফজলে রাব্বী, উবায়দুর রহমান সাহেল ও শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখা, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানোসহ স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে বিভিন্ন জনকে ৫২ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া মাস্ক ব্যবহার না করার দায়ে চারজনকে ৮শ’ টাকা জরিমানা করেছেন। এসময় বিনামূল্যে মস্ক বিতরণও করেছেন। ভ্রাম্যমাণ আদালত গাইটাল বাস টার্মিনালে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল করছে কিনা, সবাই মাস্ক পরছেন কিনা, বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে কিনা, এসব বিষয়েও তদারকি করেন। আর যাত্রী, চালকসহ সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারের বিধান মেনে চলার জন্য উদ্বুদ্ধ করেন। এই অভিযানে আনসার বাহিনীর সদস্যগণ সহায়তা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *