• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

লিবিয়ায় হত্যা ঘটনায় গ্রেফতার আসামির ৫ দিনের রিমান্ড

লিবিয়ায় হত্যা ঘটনায় গ্রেফতার
আসামির ৫ দিনের রিমান্ড

# মোস্তফা কামাল :-

গত ২৮ মে লিবিয়াতে পাচারকারীদের গুলিতে ভৈরবের চারজনসহ ২৬ বাংলাদেশী নিহত হওয়ার ঘটনায় ভৈরবে দায়ের হওয়া মামলার এক আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ভৈরবের নিহত সাদ্দাম হোসেন আকাশের বড়ভাই মোবারক হোসেন গত ৩১ মে রোববার ভৈরব থানায় ৭ জনের বিরুদ্ধে মামলা করলে দ্বিতীয় আসামি বাচ্চু মিয়াকে সিআইডি গ্রেফতার করে। আজ (২ জুন) মঙ্গলবার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রকিবুল বারী ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার আসামিরা হলেন, ভৈরবের শ্রীনগর গ্রামের তানজিরুল, তার বড়ভাই বাচ্চু মিয়া, ভাতিজা নাজমুল, মৌটুপি গ্রামের জবুর আলী, লক্ষ্মীপুর গ্রামের জাফর, শম্ভুপুর গ্রামের স্বপন এবং গোছামারা গ্রামের মিন্টু মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *