• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ৫০ সহস্রাধিক টাকা জরিমানা

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের
৫০ সহস্রাধিক টাকা জরিমানা

# মোস্তফা কামাল :-

করোনা প্রতিরোধের লক্ষ্যে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনায় কশোরগঞ্জ শহরে আজ (১ জুন) সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় কয়েকজন ব্যবসায়ী ও সিএনজি চালককে ৫০ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে গৌরাঙ্গবাজার ও রথখলা এলাকায় অভিযানকালে নির্ধারিত সময়ের পরেও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা এবং স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে কয়েকজন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গাইটাল বাস টার্মিনাল এলাকায় রুট পারমিট বিহীন কয়েকটি সিএনজিচালিত অটোরিক্সাকে আটক করা হয়। আর তিনজন চালককে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পুলিশ বাহিনীর সদস্যগণ আদালতকে সহায়তা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *