# নিজস্ব প্রতিবেদক :-
বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ পৌর বিএনপি আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে। আজ ২ সেপ্টেম্বর শনিবার বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম আশফাক। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ছাড়াও বক্তৃতা করেন জেলা বিএনপির সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু, জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন ও শরীফুল ইসলাম, যুগ্মসম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি পৌর কাউন্সিলর মো. সুলতান মিয়া, সিনিয়র সহসম্পাদক হাদী আহমেদ, সাংগঠনিক সম্পাদক এমএ সাদেক মুকুল ও নাদিম মাহমুদ হারুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া প্রমুখ। শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।