# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে এক ব্যবসায়ী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তিনি শহরের একরামপুর এলাকার রোকন মেশিনারিজের মালিক রোকন উদ্দিন (৪৫)। ১ সেপ্টেম্বর শুক্রবার রাতে শহরের আজিম উদ্দিন স্কুল সংলগ্ন বাসার গাছে ফাঁসিতে ঝুলে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
তার প্রতিবেশি ব্যবসায়ীরা জানিয়েছেন, রোকনের কাছে অনেকের বিপুল অঙ্কের টাকা পাওনা ছিল। ফলে এটি আত্মহত্যা, না কি হত্যা, এ নিয়েও অন্য ব্যবসায়ীরা সন্দেহ পোষণ করছেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়াকে প্রশ্ন করলে জানান, তারাও আত্মহত্যার খবরটি জেনেছেন।