# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ কারাগার থেকে জামিনে বেরিয়ে চার জামাত নেতা জেল গেটে পুনরায় গ্রেপ্তার হয়েছেন। জেলা জামায়াতে ইসলামীর আমির রমজান আলী জানিয়েছেন, বিভিন্ন সময় বেশ কিছু দলীয় নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে দলের নায়েবে আমীর মাওলানা আজিজুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, সদরের নেতা মাওলানা তাইজুদ্দিন ও মাওলানা নূরুন্নবী জেলা কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন। কিন্তু জেল গেট থেকে আবার তাদের গ্রেপ্তার করা হয়। সদর থানার ওসি মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন।