• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে আরো ৬ জনের করোনা শনাক্ত হলো

কিশোরগঞ্জে আরো ৬ জনের
করোনা শনাক্ত হলো

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে শুক্রবার ১৭ জনের করোনা শনাক্তের খবর আসার পর রাতে আরো ৬ জনের করোনা শনাক্তের খবর দিয়েছে মহাখালীর আইপিএইচ ল্যাব। ২৩ মে সংগৃহীত ২৩৩টি নমুনার মধ্যে নতুন ১৭টি নমুনা পজিটিভ হয়েছিল। আর ২৪ ও ২৫ মে সংগৃহীত ৬৭টি নমুনার মধ্যে নতুন ৬ জনের, আর পুরনো সংক্রমিত দু’জনের আবারো পজিটিভ এসেছে। ফলে নেগেটিভ এসেছে ৫৯টি নমুনা। নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে সদর উপজেলায় ৩ জন, কটিয়াদীতে ১ জন, আর ভৈরবে ২ জন। এ নিয়ে জেলায় মোট সংক্রমিত হলেন ৩২৩ জন, সুস্থ হয়েছেন ১৯৫ জন, আর মারা গেছেন ৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *