• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

বাস ডোবায়, আহত ১০

বাস ডোবায়, আহত ১০

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে একটি যাত্রীবাহী বাস ডোবায় পড়ে গেছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। ২০ আগস্ট রোববার বেলা দেড়টার দিকে কিশোরগঞ্জ শহরতলির রশিদাবাদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রী নেত্রকোণার কলমাকান্দার জামাল মিয়া ও আবুল খায়েরের সঙ্গে কথা হলে জানান, চট্টগ্রাম থেকে ইমাম পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১২-০৮৬৪) ময়মনসিংহের হালুয়াঘাট যাচ্ছিল। রশিদাবাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে তাঁদের বাসটি ডোবায় পড়ে যায়। এসময় তাঁরাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে কারও আঘাত গুরুতর নয় বলে জানান তাঁরা।
এদিকে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি জানিয়েছেন, তারা খবর পেয়ে ডুবুরিসহ ঘটনাস্থলে গিয়েছেন। তাঁরা যাবার আগেই স্থানীয় জনতা অন্তত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। বাসের চালকও হাতে আঘাত পেয়েছেন। তবে তিনি ঘটনাস্থলে নেই। পুলিশের রেকার গাড়ি গিয়ে বিকাল ৫টার দিকে বাসটি উদ্ধার করেছে। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি নামিয়ে তল্লাশি চালালেও ডোবায় কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন আবুজর গিফারি।
সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানিয়েছেন, বাসটি থানা হেফাজতে রাখা হবে। এ ব্যাপারে কেউ কোন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *