• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন

# আফসার হোসেন তূর্জা :-
ভৈরবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার তাঁতারকান্দি এলাকায় ২ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট এ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হয়। এতে সময় লাগে এক বছর। ভৈরব উপজেলা এলজিইডি তত্ত্বাবধানে এ ভবনটি নির্মাণ করা হয়। ২০ আগস্ট রোববার বেলা সাড়ে ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি
ভার্চুয়াল জুম প্লাটফর্মের মাধ্যমে এ ভবনটি উদ্বোধন করেন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম, পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রুহুল আমিন ও তালাওয়াত হোসেন বাবলা, উপজেলা ইঞ্জিনিয়ার আবুল হাসনাত ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *