• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

বাজিতপুরে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা সুব্রত পাল সিআইপি

# নিজস্ব প্রতিবেদক :-
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভাইস-চেয়ারম্যান সুব্রত পাল (সি.আই.পি)। তিনি কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
১৯ আগস্ট শনিবার দুপুর দুইটায় বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের হিলচিয়া বাজার সংলগ্ন সুব্রত পাল এর বয়লার মাঠে হিলচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, হিলচিয়া ইউপি চেয়ারম্যান মাজহারুল হক নাহিদ। দোয়া ও মিলাদ মাহফিলে কয়েক হাজার মানুষের গণভোজের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বোরহান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক মো. মোবারক হোসেন মাস্টার, নিকলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাপ রহমান, সিলেট শাহ-জালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ রফিকুন্নবী সাথী, বাজিতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া রিয়াদ, হিলচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ফরিদ উদ্দিন, বাজিতপুর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান শিবলী ও সাংগঠনিক সম্পাদক শান্ত রায়সহ হিলচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, হালিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে এলাহি আরেফিন।
দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, মঠখলা জামে মসজিদের ইমাম এনায়েত উল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *