কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমানের মা মাইমুনা খাতুন (৯২) শুক্রবার (২৯ মে) রাত ৯টার দিকে জেলা শহরের বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শোক জানিয়েছেন। এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মানছুরা জামান নূতন, সদস্য সালমা হক, শাহীন সুলতানা ইতি, হোসনে আরা ইদ্রিছ ও রাশিদা বেগম শোক জানিয়েছেন।
মৃত্যুকালে মাইমুনা খাতুন ৭ ছেলে ও ৭ মেয়ে রেখে গেছেন। আজ শনিবার বাদ জোহর তাকে নিজ এলাকা হাওর উপজেলা মিঠামইনের মইষারকান্দি মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করার কথা রয়েছে। পারিবারিক সূত্রে জানা েেগছ, মাইমুনা খাতুন, তার স্বামী আজিজুর রহমান ও ছেলে জিল্লুর রহমান একই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং তিনজনই পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছিলেন। মাইমুনা খাতুনের স্বামী আলহাজ্ব মো. আজিজুর রহমান চার বছর আগে মারা গেছেন। তার ছেলেরা সবাই উচ্চ শিক্ষিত। কেউ কেউ কলেজ শিক্ষক, আবার কেউ কেউ ব্যাংক কর্মকর্তা সহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন।